আমেরিকার ber গুয়ানতানামো বে কারাগার থেকে এক বাংলাদেশি নাগরিক বিনা বিচারে ১২ বছর কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন। এই সংবাদটি প্রথম প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট, যা শুনে বিস্মিত হয়েছে পুরো বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে—এ ধরনের একজন সন্ত্রাসীর দায়িত্ব বাংলাদেশ নেবে না।
মুক্তির পর, মার্কিন সেনাবাহিনীর একটি কার্গো বিমান তাকে নিয়ে পৌঁছে দেয় আলবেনিয়ার তিরানা আন্তর্জাতিক বিমানবন্দরে। কিন্তু তার নেই কোনো বৈধ ট্রাভেল ডকুমেন্ট, নেই নাগরিকত্ব—সে এখন দেশহীন।
পৃথিবীর কোনো রাষ্ট্র তাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি নয়। ফলে রেডক্রসের শেল্টারই এখন তার একমাত্র আশ্রয়, রিফিউজি পরিচয়ে।
এই মানুষটা এখন কোথায় যাবে?
যখন পরিচিত সব দরজা বন্ধ হয়ে যায়, ঠিক তখনই খুলে যায় এক অচেনা দরজা।
যখন জীবন বন্দি হয়ে পড়ে, তখন সেই বন্দিত্বও কখনো কখনো জীবনকে ছাড়িয়ে যায়।
আর সেই জীবনকথা একসময় গল্প নয়, ইতিহাস হয়ে ওঠে—জীবনের চেয়েও বড়।
The Fiction Based on Fact
এই উপন্যাসের স্থান সত্য, কাল সত্য, ইতিহাস সত্য—কেবল চরিত্রগুলোই কাল্পনিক।
নাম :আসমান
লেখক: লতিফুল ইসলাম শিবলী
প্রকাশনী: : কেন্দ্রবিন্দু
পৃষ্ঠা সংখ্যা : 160
ভাষা : bangla
ISBN : 9789849679752
বান্ডিং : paperback
প্রথম প্রকাশ: 2025
আমরা ৫০০৳ বা তার বেশি মূল্যের সকল অর্ডারে ফ্রি স্ট্যান্ডার্ড ডেলিভারি অফার করি। স্ট্যান্ডার্ড ডেলিভারি সাধারণত ৩-৫ কর্মদিবস সময় নেয়।
আপনি ডেলিভারির ৭ দিনের মধ্যে যেকোনো নতুন, আনঅপened বই ফেরত দিতে পারেন। বইটি যদি ক্ষতিগ্রস্ত বা ভুল বই হয়ে থাকে, আমরা সম্পূর্ণ রিফান্ড দেব এবং রিটার্ন শিপিং খরচ বহন করব।