পরাণপথিক

(5 / 5)
150.00 ৳ 200.00 ৳ 25% ছাড়
10 স্টকে আছে ৫০০৳ + অর্ডারে ফ্রি ডেলিভারি
প্রকাশক: দেশ পাবলিকেশনস
প্রকাশের তারিখ:
পৃষ্ঠা সংখ্যা: 72
ভাষা: বাংলা
ক্যাটাগরি: উপন্যাস, সাহিত্য

 

ইশতিয়াক একজন চিত্রকর। লাবনী – এক প্রভাবশালী নারী উদ্যোক্তা। সমাজে তাদের পরিচয় একে অপরের থেকে ভিন্ন, কিন্তু একসময় তারা জড়িয়ে পড়ে এক গভীর প্রেমের সম্পর্কে। যখন তারা সম্পর্কের গভীরে গিয়ে একে অপরকে জানতে চায়, তখনই উন্মোচিত হতে থাকে তাদের অন্তর্গত ক্ষত। দুজনার মাঝেই লুকিয়ে আছে ক্রোধ, এক অজানা আক্ষেপ এবং হাহাকারের দীর্ঘ এক গল্প – যা আশ্চর্যভাবে একরকম হলেও, সমাজের চোখে তাদের সম্পর্কটি শুধুই "পরকীয়া"।

লাবনীর জীবনে রয়েছে এক অপূর্ণতার ইতিহাস – তিনি জানেন না, কে তার পিতা। জীবনের বহু চড়াই-উতরাই পেরিয়ে তিনি আজ রাকিব বিশ্বাসের তৃতীয় স্ত্রী হিসেবে পরিচিত। অথচ ‘স্ত্রী’ পরিচয়টি কেবল সামাজিক মুখোশ – নেই কোনো কাবিননামা বা বৈবাহিক স্বীকৃতির প্রামাণ্য দলিল।

রাকিব বিশ্বাসের পারিবারিক ইতিহাসও কম বিতর্কিত নয়। তাঁর পিতা ছিলেন একজন কুখ্যাত রাজাকার। সেই কলঙ্কিত অতীত ঢাকতে তিনি পরিকল্পনা করেন এক জাল ইতিহাসের। ইশতিয়াককে অনুরোধ করা হয় একটি মাসব্যাপী চিত্রপ্রদর্শনীর আয়োজন করতে, যাতে প্রায় ২ কোটি টাকার বাজেট। উদ্দেশ্য – সাজানো গল্প দিয়ে গড়ে তোলা হবে এক নতুন সামাজিক সত্য। শহর জুড়ে ছড়িয়ে পড়বে সেই মিথ্যার বিজ্ঞাপন।

চিত্রপ্রদর্শনীর শিরোনাম – “এরপর!! কে হারে? কে জেতে?”
কেন চলে এই মুখোশের খেলা? কে আড়াল করে আসল সত্য?

বিশেষ কৃতজ্ঞতা দেশবরেণ্য অভিনেতা, নির্মাতা, কথাসাহিত্যিক ও চিত্রকর আফজাল হোসেনের প্রতি – 'পরাণপথিক' বইটির অসাধারণ প্রচ্ছদ উপহার দেবার জন্য।


নাম :পরাণপথিক
লেখক: তানভীর তারেক
প্রকাশনী: : দেশ পাবলিকেশনস
পৃষ্ঠা সংখ্যা : 72
ভাষা : bangla
ISBN : 9789849565727
বান্ডিং : hard cover
প্রথম প্রকাশ: 2021

গ্রাহক রিভিউ

0 টি রিভিউ
কোনো রিভিউ পাওয়া যায়নি!

ডেলিভারি তথ্য

আমরা ৫০০৳ বা তার বেশি মূল্যের সকল অর্ডারে ফ্রি স্ট্যান্ডার্ড ডেলিভারি অফার করি। স্ট্যান্ডার্ড ডেলিভারি সাধারণত ৩-৫ কর্মদিবস সময় নেয়।

ডেলিভারি অপশন:
  • স্ট্যান্ডার্ড ডেলিভারি: ফ্রি (৩-৫ কর্মদিবস)
  • এক্সপ্রেস ডেলিভারি: ৫০৳ (২ কর্মদিবস)
  • সামথিং ডেলিভারি: ১০০৳ (পরবর্তী কর্মদিবস)

রিটার্ন পলিসি

আপনি ডেলিভারির ৭ দিনের মধ্যে যেকোনো নতুন, আনঅপened বই ফেরত দিতে পারেন। বইটি যদি ক্ষতিগ্রস্ত বা ভুল বই হয়ে থাকে, আমরা সম্পূর্ণ রিফান্ড দেব এবং রিটার্ন শিপিং খরচ বহন করব।

কিভাবে রিটার্ন করবেন:
  1. আমাদের কাস্টমার সার্ভিসে কন্টাক্ট করুন
  2. বইটি সুরক্ষিতভাবে প্যাকেজ করুন
  3. সমস্ত অরিজিন্যাল প্যাকেজিং ও এক্সেসরিজ অন্তর্ভুক্ত করুন
  4. আমাদের দেওয়া রিটার্ন লেবেল সংযুক্ত করুন
  5. কোনো অথোরাইজড শিপিং লোকেশনে ড্রপ অফ করুন