2025
25%
সফলতা ও ব্যর্থতা সম্পর্কে আমরা অধিকাংশই পরিষ্কার ধারণা রাখি না। কীভাবে ব্যর্থতা কাটিয়ে সফলতার পথে এগিয়ে যাওয়া যায়, তা না জানার কারণেই সফল মানুষের সংখ্যা খুবই কম। অধিকাংশ ব্যর্থ মানুষ নিজেদের সফল ভাবতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। তারা নিজেদের ব্যর্থতা স্বীকার করতে চায় না এবং অন্যের সফলতাও মেনে নিতে পারে না। এ ধরনের মানসিকতা সমাজের জন্য ক্ষতিকর।
আমরা সাধারণত ব্যর্থতার প্রকৃত কারণ যেমন—অযোগ্যতা, অকর্মণ্যতা কিংবা ভীরুতাকে অস্বীকার করি। বরং ব্যর্থতার দায় চাপিয়ে দিই পরিবেশ, প্রতিকূলতা বা সুযোগের অভাবের ওপর। অথচ বাস্তবতা হলো—প্রতিকূলতাই অনেক সময় সফলতার প্রকৃত পথপ্রদর্শক হয়।
সফল মানুষের গল্পগুলো সাধারণত দুঃখ ও সংগ্রামের বর্ণনায় ভরা থাকে। কিন্তু আমরা অনেকেই ভুলভাবে সুখ ও ভোগের মধ্যেই সফলতা খুঁজে ফিরি। ফলে সেই পথচলার পরিণতি দাঁড়ায় ব্যর্থতার করুণ গল্পে।
এই বইটিতে সফলতা ও ব্যর্থতা নিয়ে এমনই নানা আঙ্গিকের আলোচনা উঠে এসেছে। পাশাপাশি এতে সংযোজিত হয়েছে কিছু কার্যকর দিকনির্দেশনা, যা আমাদের সফলতার পথে অগ্রসর হতে সাহায্য করবে—ইনশাআল্লাহ।
নাম :সফলতার সন্ধানে
লেখক: তাফাজ্জুল হক
প্রকাশনী: : পেনফিল্ড পাবলিকেশন
পৃষ্ঠা সংখ্যা : 210
ভাষা : bangla
বান্ডিং : hard cover
প্রথম প্রকাশ: 2025
আমরা ৫০০৳ বা তার বেশি মূল্যের সকল অর্ডারে ফ্রি স্ট্যান্ডার্ড ডেলিভারি অফার করি। স্ট্যান্ডার্ড ডেলিভারি সাধারণত ৩-৫ কর্মদিবস সময় নেয়।
আপনি ডেলিভারির ৭ দিনের মধ্যে যেকোনো নতুন, আনঅপened বই ফেরত দিতে পারেন। বইটি যদি ক্ষতিগ্রস্ত বা ভুল বই হয়ে থাকে, আমরা সম্পূর্ণ রিফান্ড দেব এবং রিটার্ন শিপিং খরচ বহন করব।