2025
30%
ইসলামী শরীয়াতের শাশ্বততা নিয়ে সন্দেহ সৃষ্টি করার লক্ষ্যে প্রাচ্যবিদ, আধুনিকতাবাদী ও কুরআন-হাদিস বিচ্ছিন্নতাবাদীরা (কুরআনিস্ট বা হাদিস অস্বীকারকারীরা) একটি প্রচলিত আপত্তি উত্থাপন করে থাকে। তাদের দাবি, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হাদিস সংকলন করা হয়নি; বরং তিনি হাদিস লিপিবদ্ধ করার ব্যাপারে নিষেধ করেছিলেন। ফলে নবী ও সাহাবা-যুগে হাদিস যথাযথভাবে সংরক্ষিত হয়নি। উপরন্তু, তারা বলে যে, হাদিস সংকলন শুরু হয় বহু পরে—নবীজীর ইন্তেকালের প্রায় দুই শতক পর, তৃতীয় হিজরি শতাব্দীতে গিয়ে। এই দীর্ঘ ব্যবধান এবং প্রাথমিক অনুলিখনের ঘাটতির কারণে হাদিসকে শরীয়তের প্রামাণ্য উৎস হিসেবে গ্রহণ করা যায় না—এমন সন্দেহ তারা ছড়িয়ে থাকে।
এই আপত্তির অসারতা ও ভ্রান্ততা বিশুদ্ধ ইতিহাসের আলোকে তুলে ধরতে পাকিস্তানের প্রখ্যাত আলেম ও সাবেক গ্র্যান্ড মুফতি, মুহাম্মাদ রফী উসমানী (রহিমাহুল্লাহ) রচনা করেছেন একটি প্রামাণ্য গ্রন্থ। বিতর্ক বা পাল্টা জবাবের পদ্ধতির পরিবর্তে, তিনি এখানে ইতিবাচক ভঙ্গিতে হাদিস সংরক্ষণ ও সংকলনের ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করেছেন। নবী-যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত হাদিস সংরক্ষণের যে দৃঢ় ও কার্যকর পদ্ধতি অনুসৃত হয়েছে এবং উম্মাহর খ্যাতিমান মনীষীগণ যে অসামান্য ত্যাগ ও শ্রম দিয়ে এই কাজ সম্পন্ন করেছেন—তিনি নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে সেই বিস্তৃত ইতিহাসের একটি সংক্ষিপ্তসার এই গ্রন্থে উপস্থাপন করেছেন।
নাম :কুরআনিস্ট মতবাদ
লেখক: শাইখ ড. আবদুল আযীয মুহাম্মাদ আল-খালাফ
অনুবাদক: সালমান মাসরুর
সম্পাদনা: শাকির মাহমুদ সাফাত
প্রকাশনী: : পেনফিল্ড পাবলিকেশন
পৃষ্ঠা সংখ্যা : 192
ভাষা : bangla
বান্ডিং : paperback
প্রথম প্রকাশ: 2024
আমরা ৫০০৳ বা তার বেশি মূল্যের সকল অর্ডারে ফ্রি স্ট্যান্ডার্ড ডেলিভারি অফার করি। স্ট্যান্ডার্ড ডেলিভারি সাধারণত ৩-৫ কর্মদিবস সময় নেয়।
আপনি ডেলিভারির ৭ দিনের মধ্যে যেকোনো নতুন, আনঅপened বই ফেরত দিতে পারেন। বইটি যদি ক্ষতিগ্রস্ত বা ভুল বই হয়ে থাকে, আমরা সম্পূর্ণ রিফান্ড দেব এবং রিটার্ন শিপিং খরচ বহন করব।