2025
25%
এক সময় পাঠকের আগ্রহ মূলত ফজিলত-ভিত্তিক গ্রন্থে সীমাবদ্ধ ছিল। যদিও সময়ের সাথে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির ফলে পাঠ্যবিষয় নির্বাচনে সেই প্রবণতায় পরিবর্তন এসেছে, তবু একজন মুমিনের জীবনে ফজিলত জানা এখনো অপরিহার্য বিষয়। ইমাম নাসায়ী রহিমাহুল্লাহ প্রণীত এই সংক্ষিপ্ত গ্রন্থে আমরা তথ্য ও তত্ত্ব এবং ফজিলতের এক ভারসাম্যপূর্ণ সংমিশ্রণ দেখতে পাই।
এই ছোট্ট অথচ সমৃদ্ধ গ্রন্থে সংকলিত ১২৬টি হাদিসে একদিকে যেমন কুরআন ও তার বিভিন্ন অংশের ফজিলত আলোচিত হয়েছে, অন্যদিকে স্থান পেয়েছে কুরআন নাজিলের শুরু থেকে তা সংকলনের পর্যায় পর্যন্ত নানা গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক হাদিস।
আল্লাহর কালাম, কুরআনুল কারীম সম্পর্কে গভীর ও বহুমাত্রিক জ্ঞান অর্জনের জন্য গ্রন্থটি তালিবুল ইলমদের জন্য অত্যন্ত উপযোগী। একইসাথে, কুরআনের ফজিলত সংক্রান্ত বিষয়গুলো জানা কেবল শিক্ষার্থীদের নয়, বরং প্রতিটি মুসলিমেরই কর্তব্য। তাই আমরা আশা করি, কুরআনের বিষয়ে একটি সামগ্রিক ধারণা গঠনের জন্য বইটি তালিবুল ইলম হোক বা সাধারণ পাঠক—সব শ্রেণির পাঠকের কাছেই হবে অত্যন্ত মূল্যবান।
নাম :ফাজায়েলে কুরআন
লেখক: ইমাম নাসায়ী (রহ.)
অনুবাদক: আবু হাফসা মুহাম্মাদ মহসিন
সম্পাদনা: শাকির মাহমুদ সাফাত
প্রকাশনী: : পেনফিল্ড পাবলিকেশন
পৃষ্ঠা সংখ্যা : 128
ভাষা : bangla
ISBN : 9789849718086
বান্ডিং : paperback
প্রথম প্রকাশ: 2023
আমরা ৫০০৳ বা তার বেশি মূল্যের সকল অর্ডারে ফ্রি স্ট্যান্ডার্ড ডেলিভারি অফার করি। স্ট্যান্ডার্ড ডেলিভারি সাধারণত ৩-৫ কর্মদিবস সময় নেয়।
আপনি ডেলিভারির ৭ দিনের মধ্যে যেকোনো নতুন, আনঅপened বই ফেরত দিতে পারেন। বইটি যদি ক্ষতিগ্রস্ত বা ভুল বই হয়ে থাকে, আমরা সম্পূর্ণ রিফান্ড দেব এবং রিটার্ন শিপিং খরচ বহন করব।