2025
25%
কুরআনের বিস্ময় কখনও ফুরায় না। প্রতিটি আয়াত নিয়ে যতই গভীরভাবে চিন্তা-ভাবনা করা হোক, তাদাব্বুরের দৃষ্টিতে তার অর্থ বিশ্লেষণ করা হোক না কেন—প্রতিবারই নতুন নতুন শিক্ষা, উপদেশ ও হিকমতের এক অশেষ ধারা প্রকাশিত হতে থাকে। কখনও কখনও একটি ছোট আয়াতই এমন বিস্তৃত তাৎপর্য ধারণ করে যে, তার মধ্যে নিহিত শিক্ষার বৈচিত্র্য দেখে বিস্মিত না হয়ে উপায় থাকে না।
সূরা নাসর কুরআনের সংক্ষিপ্ত সূরাগুলোর একটি, আয়াতে মাত্র তিনটি হলেও এর অন্তর্নিহিত বার্তা অসাধারণ গভীর ও অর্থবহ। এই সূরাটি থেকে সৌদি আরবের খ্যাতিমান আলেম শাইখ সালিহ আল-উসাইমী অসাধারণ সব ফায়দা বা উপকারিতা উদঘাটন করেছেন। তাঁর তাদাব্বুরভিত্তিক চিন্তাকে সংক্ষিপ্ত আকারে ধরে রেখে, প্রয়োজন অনুযায়ী ব্যাখ্যাসহ তা এই বইয়ে উপস্থাপন করা হয়েছে। কুরআন ভালোবাসেন যাঁরা, তাঁদের জন্য এটি হতে পারে একটি অনুপ্রেরণাদায়ী তাদাব্বুরের দৃষ্টান্ত।
নাম :তাদাব্বুরে সূরা নাসর
লেখক: শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল উসাইমীন (রহ.)
অনুবাদক: আবদুল্লাহ আল মাসউদ
সম্পাদনা: শাকির মাহমুদ সাফাত
প্রকাশনী: : পেনফিল্ড পাবলিকেশন
পৃষ্ঠা সংখ্যা : 96
ভাষা : bangla
ISBN : 9789849718093
বান্ডিং : paperback
প্রথম প্রকাশ: 2023
আমরা ৫০০৳ বা তার বেশি মূল্যের সকল অর্ডারে ফ্রি স্ট্যান্ডার্ড ডেলিভারি অফার করি। স্ট্যান্ডার্ড ডেলিভারি সাধারণত ৩-৫ কর্মদিবস সময় নেয়।
আপনি ডেলিভারির ৭ দিনের মধ্যে যেকোনো নতুন, আনঅপened বই ফেরত দিতে পারেন। বইটি যদি ক্ষতিগ্রস্ত বা ভুল বই হয়ে থাকে, আমরা সম্পূর্ণ রিফান্ড দেব এবং রিটার্ন শিপিং খরচ বহন করব।