2025
25%
কুরআন বোঝার লক্ষ্যে আমরা নানা কোর্সে অংশ নেই কিংবা বিভিন্ন বই অধ্যয়ন করি। তবে প্রায়ই দেখা যায়, এতসব প্রচেষ্টার পরও কুরআন তিলাওয়াতের সময় তা সঠিকভাবে উপলব্ধি করার সক্ষমতা অর্জিত হয় না। এর অন্যতম প্রধান কারণ হলো—কুরআনের শব্দগুলোর অর্থ ভালোভাবে জানা বা মুখস্থ না থাকা। বাস্তবতা হলো, হাজার হাজার শব্দ মুখস্থ করাই শুধু কঠিন নয়, বরং দীর্ঘমেয়াদে সেগুলো মনে রাখা আরও চ্যালেঞ্জিং হয়ে ওঠে।
এই সমস্যা ও জটিলতাগুলোর কার্যকর সমাধান বিবেচনায় রেখেই রচিত হয়েছে ‘كَلِمَاتُ القُرآنِ’ বা ‘আল-কুরআনের শব্দসমূহ’ শীর্ষক গ্রন্থটি। এতে কুরআনের গুরুত্বপূর্ণ শব্দগুলোকে সংশ্লিষ্ট আয়াতাংশসহ উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি, প্রতিটি শব্দের সমার্থক ও বিপরীতার্থক শব্দগুলো আলাদাভাবে তালিকাভুক্ত করা হয়েছে। গ্রন্থটির শেষ অংশে সদৃশ উচ্চারণসম্পন্ন শব্দগুলো একত্রে তুলে ধরা হয়েছে, যা শব্দ বিভ্রান্তি দূর করতে সহায়ক হবে।
একটি ভালো আরবি ব্যাকরণগ্রন্থ থেকে বাক্য গঠনের নিয়মাবলি শেখার পাশাপাশি এই বইটি মনোযোগসহকারে অধ্যয়ন করলে—একজন পাঠক স্বল্প সময়েই কুরআনের ভাষা বুঝতে সক্ষম হবেন, ইন শা আল্লাহ।
নাম :আল-কুরআনের শব্দসমূহ
লেখক: ইমরান হেলাল
সম্পাদনা: এস এম নাহিদ হাসান
প্রকাশনী: : পেনফিল্ড পাবলিকেশন
পৃষ্ঠা সংখ্যা : 440
ভাষা : bangla & arabic
ISBN : 9789849718079
বান্ডিং : paperback
প্রথম প্রকাশ: 2023
আমরা ৫০০৳ বা তার বেশি মূল্যের সকল অর্ডারে ফ্রি স্ট্যান্ডার্ড ডেলিভারি অফার করি। স্ট্যান্ডার্ড ডেলিভারি সাধারণত ৩-৫ কর্মদিবস সময় নেয়।
আপনি ডেলিভারির ৭ দিনের মধ্যে যেকোনো নতুন, আনঅপened বই ফেরত দিতে পারেন। বইটি যদি ক্ষতিগ্রস্ত বা ভুল বই হয়ে থাকে, আমরা সম্পূর্ণ রিফান্ড দেব এবং রিটার্ন শিপিং খরচ বহন করব।