2025
25%
একজন মুমিনের জীবনের সর্বপ্রথম ও প্রধান কাজ হলো—তার রব, মহান আল্লাহকে চিনে নেওয়া, তাঁকে জানার জন্য আগ্রহী হওয়া এবং তাঁর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। মুমিনের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো আল্লাহর ওপর ঈমান রাখা, তাঁর দেওয়া সমস্ত বিধানকে গ্রহণ করা এবং নিজের ঈমানকে দৃঢ় ও মজবুত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা নিজেই কিছু মাধ্যম নির্ধারণ করে দিয়েছেন, যেগুলোর মাধ্যমে বান্দার ঈমান দৃঢ় হয়। এসব গুরুত্বপূর্ণ মাধ্যমের অন্যতম হলো—আল্লাহর সুন্দর নামসমূহ (আস্মা-উল-হুসনা) জানা, সেগুলোর অর্থ ও তাৎপর্য অনুধাবন করা এবং এসব নামের মাধ্যমে আল্লাহর ইবাদত করা।
কুরআন ও সুন্নাহ আমাদের জানায় যে, যে ব্যক্তি আল্লাহর নামসমূহ মুখস্থ করবে, সেগুলোর অর্থ ও মর্ম উপলব্ধি করবে, সেসব নাম দিয়ে আল্লাহর প্রশংসা করবে, তাঁর কাছে প্রার্থনা করবে এবং এগুলোর ওপর ঈমান রাখবে—সে জান্নাতে প্রবেশ করবে।
আল্লাহর সুন্দর নামসমূহ জানা হলো ঈমানের ভিত্তি ও মূল। কারণ, এসব নামের মাধ্যমে তাওহিদের তিনটি শাখা—তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ এবং তাওহীদুল আস্মা ওয়াস-সিফাত—সম্পূর্ণরূপে অন্তর্ভুক্ত হয়। আর এই তিনটি তাওহিদই হলো ঈমানের প্রাণ, মূলভিত্তি এবং চূড়ান্ত গন্তব্য। একজন বান্দা যখন আল্লাহর নাম ও গুণাবলি সম্পর্কে জ্ঞান অর্জনে অগ্রসর হয়, তখন তার ঈমানও বৃদ্ধি পায় এবং তার আক্বিদা আরও মজবুত হয়।
এজন্য একজন মুমিনের উচিত, সে তার সর্বশক্তি ব্যয় করে আল্লাহকে চিনতে সচেষ্ট থাকবে—তাঁর নাম, গুণাবলি ও কর্মের আলোকে। আর এই জ্ঞানের উৎস হবে কুরআন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবায়ে কিরাম ও তাঁদের সঠিক অনুসারীদের ব্যাখ্যা ও বর্ণনা। এ ধরনের জ্ঞানই প্রকৃত উপকারী জ্ঞান, যা ঈমানকে বৃদ্ধি করে, বিশ্বাসকে দৃঢ় করে, অন্তরে প্রশান্তি আনে এবং বান্দাকে তার রবের ভালোবাসার উপযুক্ত করে তোলে। যে ব্যক্তি আল্লাহকে তাঁর নাম, গুণ ও কর্মের মাধ্যমে সত্যিকারভাবে চিনতে পারবে, আল্লাহও তাকে ভালোবাসবেন।
এই বইটিতে কুরআন ও সুন্নাহর আলোকে আল্লাহর নিরানব্বইটি নাম সংকলন করা হয়েছে। এরপর নির্ভরযোগ্য উৎসসমূহের সাহায্যে প্রতিটি নামের ব্যাখ্যা ও তাৎপর্য সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো—বইটির একটি বৃহৎ অংশজুড়ে আল্লাহর নামসমূহ সম্পর্কিত মূলনীতিগুলো বিশ্লেষণ করা হয়েছে, যা জানা প্রত্যেক মুমিনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। পাশাপাশি, আল্লাহর নাম ও গুণাবলি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ফাতওয়াও এতে সংযুক্ত করা হয়েছে, যা পাঠকদের জন্য অত্যন্ত উপকারী হবে ইনশা আল্লাহ।
নাম :কুরআন-সুন্নাহ’র আলোকে আল্লাহর সুন্দর নামসমূহ
লেখক: শাইখ সাইদ ইবনু আলি আল কাহতানি রহ.
অনুবাদক: সালমান মাসরুর
সম্পাদনা: মুফতি তারেকুজ্জামান
প্রকাশনী: : পেনফিল্ড পাবলিকেশন
পৃষ্ঠা সংখ্যা : 376
ভাষা : bangla
বান্ডিং : hard cover
প্রথম প্রকাশ: 2023
আমরা ৫০০৳ বা তার বেশি মূল্যের সকল অর্ডারে ফ্রি স্ট্যান্ডার্ড ডেলিভারি অফার করি। স্ট্যান্ডার্ড ডেলিভারি সাধারণত ৩-৫ কর্মদিবস সময় নেয়।
আপনি ডেলিভারির ৭ দিনের মধ্যে যেকোনো নতুন, আনঅপened বই ফেরত দিতে পারেন। বইটি যদি ক্ষতিগ্রস্ত বা ভুল বই হয়ে থাকে, আমরা সম্পূর্ণ রিফান্ড দেব এবং রিটার্ন শিপিং খরচ বহন করব।