2025
0%
দুর্বার
লেখক : আদিল মোর্শেদ
প্রকাশনী : সত্যায়ন প্রকাশন
বিষয় : চিরায়ত উপন্যাস
সম্পাদক : সত্যায়ন সাহিত্য সংসদ
পৃষ্ঠা : 112, সংস্করণ : 1st Published, 2025
ভাষা : বাংলা
সিন্ধুর কোলঘেঁষে সমুদ্রের বুক চিরে এগিয়ে চলছিল জাহাজ। মসলা-বোঝাই সেই জাহাজে লুটতরাজ করতে হামলে পড়ল একদল ‘মেদ’ জলদস্যু। তবে জাহাজে ওঠামাত্র টের পেল-এখানে শুধু মসলা নয়। আরব নারী-শিশুতে ভরতি গোটা জাহাজ। এ যে মসলার চেয়েও বহু মূল্যবান ‘সম্পদ’! তাই এই ‘সম্পদ’কে হাঁকিয়ে নেওয়া হয় দেবলের কুখ্যাত দাস-বাজারে। রোনাজারি করতে করতে এগিয়ে চলা এক নারী হাত থেকে ফেলে দিলো একটি রুমাল।
রুমালের ভাঁজ খুলতেই জ্বলজ্বল করে উঠল তাজা রক্তে-লেখা মাত্র চারখানি শব্দের ছোট্ট চিঠি-‘আর্সিলিন নাজদা, ইয়া আমিরাল-মু’মিনীন-হে বিশ্বাসীদের-নেতা, বাহিনী পাঠান’। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। মুসলিম মা-বোনদের উদ্ধার ও তাদের সম্মানে আঘাতের বদলা নিতে তরুণ সেনাপতি মুহাম্মাদ বিন কাসিম ভারতবর্ষে হাজির। শুরু হলো সিন্ধু-অভিযান।
‘দুর্বার’-এ উঠে এসেছে সেই অভিযানের দুর্দান্ত বর্ণনা। কেবলমাত্র ইতিহাসের কাটখোট্টা ধারা-বিবরণী নয়, বরং গল্পের আবরণে তুলে ধরা হয়েছে ভারত-উপমহাদেশে মুসলিমদের গৌরবোজ্জ্বল ইতিবৃত্ত। ঈমানের তেজে বলীয়ান হয়ে দুর্ধর্ষ রাজপুত যোদ্ধাদের পরাজিত করার দারুণ এক উপাখ্যান। তেমনই চমকপ্রদ এক উপাখ্যানে আপনাদের সাদর আমন্ত্রণ।
আমরা ৫০০৳ বা তার বেশি মূল্যের সকল অর্ডারে ফ্রি স্ট্যান্ডার্ড ডেলিভারি অফার করি। স্ট্যান্ডার্ড ডেলিভারি সাধারণত ৩-৫ কর্মদিবস সময় নেয়।
আপনি ডেলিভারির ৭ দিনের মধ্যে যেকোনো নতুন, আনঅপened বই ফেরত দিতে পারেন। বইটি যদি ক্ষতিগ্রস্ত বা ভুল বই হয়ে থাকে, আমরা সম্পূর্ণ রিফান্ড দেব এবং রিটার্ন শিপিং খরচ বহন করব।