শিশু কিশোরদের জিয়াউর রহমান (হার্ডকভার)

(5 / 5)
150.00 ৳ 200.00 ৳ 25% ছাড়
10 স্টকে আছে ৫০০৳ + অর্ডারে ফ্রি ডেলিভারি
প্রকাশক: তৃণলতা প্রকাশ
প্রকাশের তারিখ:
পৃষ্ঠা সংখ্যা: 64
ভাষা: বাংলা
ক্যাটাগরি: জীবনী, সাহিত্য

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান বীর উত্তম ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। জিয়াউর রহমানের আদি বাড়ি বগুড়া জেলার গাবতলী থানার মহিষাভান গ্রামে। তবে তার দাদীর বাড়ি, এই থানার বাগবাড়ি গ্রামের তালুকদার বাড়িতে বেশি সময় থাকতেন। এই বাড়িতেই তিনি জন্ম গ্রহন করেন। জিয়াউর রহমানের ডাকনাম ছিল কমল। নামের মতই তিনি ছিলেন কোমল, সজীব, সতেজ ও লজ্জাশীল। তিনি ছোটবেলা থেকেই খুব শান্ত প্রকৃতির ছিলেন। তিনি কখনোই তার বন্ধুদের সাথে ঝগড়া-বিবাদ বা মারামারি করতেন না, সবার সাথে ভালো ব্যবহার করতেন। তাই সবাই উনাকে আদর করতেন পরম মমতায়। ছোট বেলায় তিনি মাঝে মাঝে চুপচাপ বসে থাকতেন। তিনি একা কী যেন ভাবতেন। সব কিছুতেই উনার কৌতূহল ছিল। উনি সামনে যা পেতেন খুটিয়ে খুটিয়ে দেখতেন। ছোটবেলা থেকেই জিয়াউর রহমান বই পড়তে ভালোবাসতেন। তিনি ইংরেজিতে খুব ভালো বক্তৃতা করতেন ও নিয়মিত বিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। একবার তিনি বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। তিনি রোজ ব্যায়াম করতেন ও নিয়মিত খেলাধূলা করতেন। উনার প্রিয় খেলা ছিল ফুটবল ও হকি। তিনি জানতেন খেলাধূলা করলে স্বাস্থ্য ভালো থাকে। স্বাস্থ্য ভালো থাকলে মন-ভালো থাকে, পড়াশোনা ভালো হয়। তিনি খুব ভালো দৌঁড়াতে পারতেন। দৌঁড় প্রতিযোগিতায় তিনি কয়েকবার পুরস্কার পান।

জিয়াউর রহমানের পিতার নাম মনসুর রহমান। উনার স্থায়ী নিবাস ছিল বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে। তিনি ছিলেন একজন রসায়নবিদ। তিনি ১৯৪৭ সালের পূর্বে চাকরির জন্য কলকাতায় বসবাস করতেন। পাকিস্তান হওয়ার পরে তিনি করাচি যান এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। তিনি ১৯৭০ সালে ইন্তেকাল করেন।

জিয়াউর রহমানের মাতার নাম জাহানারা খাতুন ওরফে রানী। তিনি ছিলেন একজন আদর্শ গৃহিনী এবং অনেক গুণে গুণান্বিতা। তিনি খুব মিশুক ছিলেন। তাই সবার সাথে খুব ভাল সম্পর্ক ছিল। তিনি ছিলেন সুললিত কন্ঠের অধিকারিণী। করাচি বেতারে তিনি নিয়মিত নজরুল সঙ্গীত ও গজল পরিবেশন করতেন। সে সময়ে সঙ্গীত শিল্পী হিসেবে পূর্ব ও পশ্চিম পাকিস্তানে বিশেষ খ্যাতি অর্জন করেন।

জিয়াউর রহমানের দাদা ছিলেন মৌলভী কামাল উদ্দিন। তিনি ছিলেন সম্ভ্রান্ত বংশীয়, ধর্মপাণ, সৎ, নিষ্ঠাবাণ ও দীর্ঘদেহী সুপুরুষ। অঢেল ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তিনি খুব সাদা-মাটা জীবন যাপন করতেন। আরাম আয়েশ তেমন পছন্দ করতেন না। পায়ে হেঁটে যাতায়াত করতেন বেশি। তার একটি সুন্দর গুণ ছিল, তিনি পুত্র-কন্যাদের সব সময় পূর্ণনাম ধরে ডাকতেন।

জিয়াউর রহমানের দাদির নাম ছিল মিসিরুন্নেসা। তিনি অভিজাত ও ধনাঢ্য পরিবারের কন্যা ছিলেন। ছিলেন আদর্শ, মহীয়সী নারী সেই সাথে শিক্ষিতা, ধর্মপ্রাণ ও অত্যন্ত শিক্ষানুরাগী।

 

গ্রাহক রিভিউ

0 টি রিভিউ
কোনো রিভিউ পাওয়া যায়নি!

ডেলিভারি তথ্য

আমরা ৫০০৳ বা তার বেশি মূল্যের সকল অর্ডারে ফ্রি স্ট্যান্ডার্ড ডেলিভারি অফার করি। স্ট্যান্ডার্ড ডেলিভারি সাধারণত ৩-৫ কর্মদিবস সময় নেয়।

ডেলিভারি অপশন:
  • স্ট্যান্ডার্ড ডেলিভারি: ফ্রি (৩-৫ কর্মদিবস)
  • এক্সপ্রেস ডেলিভারি: ৫০৳ (২ কর্মদিবস)
  • সামথিং ডেলিভারি: ১০০৳ (পরবর্তী কর্মদিবস)

রিটার্ন পলিসি

আপনি ডেলিভারির ৭ দিনের মধ্যে যেকোনো নতুন, আনঅপened বই ফেরত দিতে পারেন। বইটি যদি ক্ষতিগ্রস্ত বা ভুল বই হয়ে থাকে, আমরা সম্পূর্ণ রিফান্ড দেব এবং রিটার্ন শিপিং খরচ বহন করব।

কিভাবে রিটার্ন করবেন:
  1. আমাদের কাস্টমার সার্ভিসে কন্টাক্ট করুন
  2. বইটি সুরক্ষিতভাবে প্যাকেজ করুন
  3. সমস্ত অরিজিন্যাল প্যাকেজিং ও এক্সেসরিজ অন্তর্ভুক্ত করুন
  4. আমাদের দেওয়া রিটার্ন লেবেল সংযুক্ত করুন
  5. কোনো অথোরাইজড শিপিং লোকেশনে ড্রপ অফ করুন