2025
15%
Title তিমি বিদ্রোহ
Publisher তৃণলতা প্রকাশ
Edition 2025
No. Of Pages 58
Country Bangladesh
Language Bangla
Description
ওশেন লাইনার শিপিং কোম্পানির জাহাজ ড্রিম ইউরোপা। জাহাজটা সিঙ্গাপুর থেকে ইউরোপ যাচ্ছিল। বিশাল কার্গো জাহাজটিতে দু-তিনটা ফুটবল মাঠ এটে যাবে অনায়াসেই। দুদিন হলো বন্দর ছেড়েছে জাহাজটা। বোঝাই কারগো নিয়ে জাহাজটা পাড়ি দেয় সাগর মহাসাগর। সোনার রাডারে চীফ অফিসার দেখল, সামনের ঝাঁকটা আরোও বড় হচ্ছে। ডানে না বামে যাবে সেটা সে ঠিক করতে পারছিল না। ঝাঁকটা যেন চারিদিক থেকেই আসছিল। চীফ অফিসারের নাম হাসান, সে ছিল বাংলাদেশি। সে এরকম ঘটনার কখনও সম্মুখীন হয়নি। সে তাই অস্বাভাবিক তিমির ঝাঁকটির কথা ক্যাপ্টেনকে জানালো। দুই লক্ষ টন ওজনের কার্গো জাহাজ ড্রিম ইউরোপা। তার প্রপেলরের পরিধি বিশ ফুট, ওজন চল্লিশ টনেরও বেশি। ওদিকে তিমিগুলোও ছিল বিশাল আকৃতির। নীল তিমিগুলোর একেকটা দুশো টন পর্যন্ত ওজনের। আবার বোহেড তিমিগুলোর মাথা এতই শক্ত যে, তারা আট ইঞ্চি পুরু বরফ মাথা দিয়ে ভাঙ্গতে পারে। তিমিরা জাহাজের প্রপেলর বাড়ি দিয়ে প্রপেলর নষ্ট করে দিল। প্রপেলরের আঘাতে মারাও গেল অনেক তিমি। জাহাজের পেছনের দিকের পানিতে তিমির রক্ত ভেসে উঠল। চারপাশে ভেসে উঠল কিছু মরা তিমি।
ব্রিজরুমের সকলে তাকিয়ে ছিল ক্যাপ্টেন কক্সের দিকে। ক্যাপ্টেন, পিটারকে জাহাজের বাকি ক্রুদের সাথে যোগাযোগ করতে বললো। হাসানকে বললো সমস্ত বিষয় তাদের জাহাজ কোম্পানির হেড অফিসে জরুরি রিপোর্ট করতে। সে নিজে তার জাহাজের মালিক পক্ষের সাথে যোগাযোগের করলো। ড্রিম ইউরোপা অচল হয়ে ভাসতে থাকল মাঝ সাগরে।
আমরা ৫০০৳ বা তার বেশি মূল্যের সকল অর্ডারে ফ্রি স্ট্যান্ডার্ড ডেলিভারি অফার করি। স্ট্যান্ডার্ড ডেলিভারি সাধারণত ৩-৫ কর্মদিবস সময় নেয়।
আপনি ডেলিভারির ৭ দিনের মধ্যে যেকোনো নতুন, আনঅপened বই ফেরত দিতে পারেন। বইটি যদি ক্ষতিগ্রস্ত বা ভুল বই হয়ে থাকে, আমরা সম্পূর্ণ রিফান্ড দেব এবং রিটার্ন শিপিং খরচ বহন করব।