2025
25%
অন্তরের নানান ব্যাধি—যেগুলো মানুষকে মনুষ্যত্বের স্তর থেকে নামিয়ে দেয়, নফসের গোলাম বানিয়ে ছাড়ে। আমাদের পূর্বসূরিদের থেকে শুরু করে সমসাময়িক আলিমদের অনেকেই অন্তরের এসব ব্যাধির স্বরূপ উন্মোচন করে অসংখ্য বইপত্র লিখেছেন। কিন্তু বাংলায় ধনসম্পদ, নেতৃত্ব, ক্ষমতার লোভ এসব বিষয়ে আলাদাভাবে একটি বই খুব একটা দেখা যায় না। আলিমরা ক্ষমতা, পদমর্যাদার লোভকে বলেছেন ‘গুপ্ত বাসনা’— কারণ এই ব্যাধি খুব একটা প্রকাশ পায় না। এমনকি দ্বীনদার, আল্লাহওয়ালা লোক, তার ভেতরেও এই ব্যাধি ঘাপটি মেরে বসে থাকতে পারে হয়তো সে নিজেই জানে না।
.
এই বইটিতে দুটো বইকে একত্রিত করা হয়েছে। রাসূল (ﷺ) বলেছেন, “ক্ষুধার্ত দুই নেকড়ে বাঘকে ছাগল পালে ছেড়ে দিলে যতটা না ক্ষতি সাধন করে, সম্মান ও সম্পদের লালসা দ্বীনের মধ্যে তার চেয়েও বেশি ক্ষতি সাধন করে।” ইবনু রজব হাম্বলি একটি বইতে এই হাদিসের চমৎকার ব্যাখ্যা লিখেছেন। আরেকটি পুস্তিকা শাইখ সালেহ আল মুনাজ্জিদ রচিত ‘নেতৃত্ব, ক্ষমতা, পদমর্যাদার লোভ’। আলোচনার বিষয়বস্তু, উদ্দেশ্য একই হওয়ায় দুটো বই পাচ্ছেন এক মলাটে।
আমরা ৫০০৳ বা তার বেশি মূল্যের সকল অর্ডারে ফ্রি স্ট্যান্ডার্ড ডেলিভারি অফার করি। স্ট্যান্ডার্ড ডেলিভারি সাধারণত ৩-৫ কর্মদিবস সময় নেয়।
আপনি ডেলিভারির ৭ দিনের মধ্যে যেকোনো নতুন, আনঅপened বই ফেরত দিতে পারেন। বইটি যদি ক্ষতিগ্রস্ত বা ভুল বই হয়ে থাকে, আমরা সম্পূর্ণ রিফান্ড দেব এবং রিটার্ন শিপিং খরচ বহন করব।