2025
25%
কৃষ্ণপক্ষ – আবদুল মান্নান সরকার
Author: আবদুল মান্নান সরকার
Cover By: আইয়ুব আল আমিন
ISBN: ৯৭৮-৯৮৪-৯৯৫৯৫-৩-৩
Publish Date: জুন - ২০২৫
‘দুর্ভাগ্য আমাদের এক করেছে’—এ গল্প দুই ভাগ্যবিড়ম্বিত নারী-পুরুষের জীবনকাহিনি। তবে এটি নিছক কল্পগল্প নয়; লেখকের নিজের বাস্তব অভিজ্ঞতার ভেতর থেকে উঠে আসা এক বেদনাময় সত্য। পাঠকের সামনে এটি একাধিক প্রশ্ন ছুড়ে দেয়।
একসময় লেখক বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। স্বাধীনোত্তর বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনকে তিনি আন্তরিকভাবে গ্রহণ করেছিলেন, সমাজ বদলের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু খুব শিগগিরই সেই স্বপ্ন ভেঙে যায়। বামদলগুলোর ভেতরে ছিল তত্ত্বগত দ্বন্দ্ব, রণকৌশল ও রণনীতি নির্ধারণে তুমুল বিতর্ক, আর তার সঙ্গে নেতৃত্বের কোন্দল। সাধারণ কর্মীরা দ্বিধাহীনভাবে প্রাণ দিতে প্রস্তুত ছিল, অনেকেই প্রাণ দিয়েছে। অথচ কিছু নেতা আদর্শ থেকে সরে গিয়ে কর্মীদের শুধু সোপান হিসেবে ব্যবহার করেছেন; অনেকে বিপুল সম্পদের মালিকও হয়েছেন। তখন বিশ্ব রাজনীতিও ছিল অস্থির। মাত্র সত্তর বছরের মাথায় সমাজতান্ত্রিক রাশিয়া আদর্শচ্যুত হয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, আর বিশ্ব সমাজতান্ত্রিক শিবির হাঁটছে উল্টো পথে।
তবু লেখক রাজনীতির এই কাসুন্দি ঘাটতে চাননি। বরং গ্রন্থের এক চরিত্র ‘সাবরিনা’র কাহিনি তাকে গভীরভাবে স্পর্শ করেছে। দলীয় কার্যক্রমের সূত্রেই সাবরিনার সঙ্গে পরিচয় হয় তার। পতিতাপল্লীতে জন্ম নেওয়া সাবরিনা ছিল এক পতিতার কন্যা, তবু তাদের পরিবারে ছিল এক ধরনের বংশানুক্রমিক আভিজাত্য। রেওয়াজ ছিল—তাদের বংশে কেবল কন্যা সন্তান রাখা হবে, পুত্র সন্তান জন্ম নিলেই হত্যা করা হবে। কিন্তু সাবরিনা সেই প্রথা ভেঙে একজন বিপ্লবীর প্রেমে পড়ে পুত্র সন্তানের জন্ম দেয়। সন্তানের জীবনকে পতিতাপল্লীর অন্ধকার থেকে রক্ষা করতে সে তাকে মিশনারিতে দিয়ে দেয়।
দুর্ভাগ্যক্রমে সেই সন্তান বড় হয়ে ওঠে এক কুখ্যাত সন্ত্রাসীতে। এর পেছনে ছিল এক তথাকথিত ‘ক্লিন ইমেজ’ রাজনৈতিক নেতার প্রভাব। নেতার হাত ধরে ছেলেটি রাজনীতিতে প্রবেশ করে এবং তার হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে বাধ্য হয়। শেষ পর্যন্ত খুনের দায়ে তার মৃত্যুদণ্ড হয়।
এই কাহিনির মধ্য দিয়ে লেখক মানবজীবনের এক গভীর ট্র্যাজেডি তুলে ধরেছেন এবং পাঠকের সামনে জীবন ও সমাজ সম্পর্কে কিছু অনিবার্য প্রশ্ন ছুড়ে দিয়েছেন।
আমরা ৫০০৳ বা তার বেশি মূল্যের সকল অর্ডারে ফ্রি স্ট্যান্ডার্ড ডেলিভারি অফার করি। স্ট্যান্ডার্ড ডেলিভারি সাধারণত ৩-৫ কর্মদিবস সময় নেয়।
আপনি ডেলিভারির ৭ দিনের মধ্যে যেকোনো নতুন, আনঅপened বই ফেরত দিতে পারেন। বইটি যদি ক্ষতিগ্রস্ত বা ভুল বই হয়ে থাকে, আমরা সম্পূর্ণ রিফান্ড দেব এবং রিটার্ন শিপিং খরচ বহন করব।